সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মাথায় টুকরি নিয়ে একে একে হাটে ঢুকছেন গ্রামের মানুষ। কারও টুকরিতে শাকসবজি, কারও কাছে পান-সুপারি, কেউ এনেছেন কলা। হাটের এক পাশে মাছ, শুঁটকি ও মসলার দোকান। বিদ্যুৎ নেই, তাই কয়েকটি দোকানে জ্বলছে চার্জার বাতি। অন্ধকারের মধ্যেই চলছে কেনাবেচা, আড্ডা আর মানুষের আনাগোনা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের এই হাটের নাম ছলিমগঞ্জ।
স্থানীয় কৃষিপণ্য ও পাহাড় থেকে সংগ্রহ করা বাঁশ-বেত বেচাকেনাকে কেন্দ্র করে দেড় শতাধিক বছর আগে এর যাত্রা শুরু। সময়ের সঙ্গে বাঁশ-বেতের সেই জৌলুশ হারিয়েছে। তবে স্থানীয় শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেচাকেনায় এখনো জমজমাট এই পুরোনো হাট।প্রায় ৩০ বছর ধরে হাটে শুকনা খাবার বিক্রি করছেন সুজিত মোদক।
২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় কমলগঞ্জের শ্রীনাথপুর গ্রামের ছলিমগঞ্জ হাটেস্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯ শতকের মাঝামাঝি সময়ে ফকির মো. ছলিম উল্লাহ চৌধুরী তাঁর জমির একটি অংশে এই হাট বসান।
সূত্র: প্রথম আলো