হজরত সোলাইমান (আ.) এমন বিস্ময়কর রাজত্বের অধিকারী ছিলেন, মানুষ ও জিন তো বটেই, অন্যান্য প্রাণীও ছিল যার অধীনস্থ। এই বিশাল সাম্রাজ্যের মাঝে ডুবে থেকেও তিনি আল্লাহকে ভুলে যাননি। রাজত্বের চেয়ে আল্লাহর সন্তুষ্টি ও জিকির ছিল তাঁর অধিক প্রিয়।আল্লাহর জন্য প্রিয় বস্তু উৎসর্গএকদিন বিকেলে তাঁর সামনে উৎকৃষ্ট ও দ্রুতগামী ঘোড়াগুলো পেশ করা হলো। সেগুলো দেখতে দেখতে সূর্য অস্তমিত হয়ে বৈকালীন নামাজের সময় পেরিয়ে গেল।
তিনি উপলব্ধি করলেন, ঘোড়াগুলোর প্রতি মনোযোগ তাঁকে নামাজ থেকে গাফেল করে ফেলেছে।তিনি বললেন, ‘আমি আমার প্রতিপালকের স্মরণের তুলনায় এসব কল্যাণময় বস্তুর প্রতি বেশি ভালোবাসায় মগ্ন হয়ে পড়েছিলাম, যতক্ষণ না তা (সূর্য) আড়ালে চলে গেল।’ (সুরা সোয়াদ, আয়াত: ৩২)ঘোড়াগুলো তাঁর প্রিয় ছিল, তবু আল্লাহর ইবাদত থেকে গাফেল হওয়া তিনি মেনে নিতে পারেননি।
তিনি আদেশ করলেন, ‘“এগুলো আমার কাছে ফিরিয়ে আনো।” তারপর সেগুলোর পা ও ঘাড়ে হাত বুলাতে (আঘাত করে হত্যা করতে) লাগলেন।’ (সুরা সোয়াদ, আয়াত: ৩৩)ঘটনাটি আল্লাহর ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে।
সূত্র: প্রথম আলো