এবারের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ) বসবে তুরস্কের আনাতোলিয়ায়। নভেম্বরের ৯ থেকে ২০ তারিখ পর্যন্ত চলবে সম্মেলনটি। সম্মেলনের আনুষ্ঠানিক বা নির্দিষ্ট কোনো একক থিম এখনো ঘোষণা করা হয়নি।
তবে আশা করা হচ্ছে, আনাতোলিয়া সম্মেলনে ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার রোডম্যাপ এবং জলবায়ু অর্থায়ন ও অভিযোজন জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।আসন্ন জলবায়ু সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলাপ করতে খুলনা বিভাগের তিন উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের শিশুরা খুলনায় বসেছিল।
পরিবর্তিত জলবায়ু তাদের জীবনে কী বিরূপ প্রভাব ফেলছে এবং তা মোকাবিলায় স্থানীয়ভাবে তারা কী উদ্যোগ নিয়েছে—সেসবের হিসাব-নিকাশই ছিল খুলনার এই সম্মেলনের উদ্দেশ্য।
সূত্র: প্রথম আলো