কুমিল্লা নগরের আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ (আর স্কোয়াড)’-এর প্রধান ইমরান হোসেন ওরফে রতনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার রাতে নগরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের একাধিক কর্মকর্তা আজ শনিবার সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, রতনকে গ্রেপ্তারের পর তাঁকে নিয়ে রাতভর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। আজ সকালেও অভিযান চলছিল।
অভিযান শেষে রতনের বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলার বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে জেলা পুলিশ। তবে সংবাদ সম্মেলনের সময় এখনো চূড়ান্ত হয়নি।কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলোবিভিন্ন ঘটনায় আলোচনায় রতন গ্রুপইমরান হোসেন ওরফে রতনের নেতৃত্বে নগরে আধিপত্য বিস্তার, সংঘর্ষ, অস্ত্রের মহড়া, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে।
২০২২ সালের ১৯ আগস্ট কুমিল্লা নগর উদ্যানের সামনের সড়কে শাহাদাত হোসেন নামের এক কিশোরকে প্রকাশ্যে হত্যার ঘটনায় রতনের নাম আসে।
সূত্র: প্রথম আলো