দেশের পর্যটন খাতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে আজ শনিবার দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’। এবার ১৬টি ক্যাটাগরিতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ পুরস্কার দিচ্ছে।
বাংলাদেশের পর্যটনশিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল পর্যটন, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে এ পুরস্কারের আয়োজন করা হয়েছে।
ট্যুরিজম বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন শাখায় পাওয়া মনোনয়ন যাচাই-বাছাই করে জুরিবোর্ড বিজয়ীদের নির্বাচন করেছে।বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন সুমনআজ বেলা আড়াইটায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।যাঁরা পুরস্কার পাচ্ছেনবর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ হিসেবে পুরস্কার পাচ্ছে শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট অপটিমাইজেশন।
সূত্র: প্রথম আলো