জাপানজুড়ে ছড়িয়ে পড়েছে ইনফ্লুয়েঞ্জা। জ্বর–কাশি নিয়ে দেশটির মানুষের মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ বছর জাপানে স্বাভাবিক সময়ের বেশ আগেই ইনফ্লুয়েঞ্জার মৌসুম শুরু হয়েছে।
এরই মধ্যে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত মানুষের সংখ্যা সতর্কসীমা ছাড়িয়ে গেছে।জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানিয়েছে, দেশটির ৪৭টি প্রিফেকচারের (প্রশাসনিক অঞ্চল) সবগুলোয় ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত মানুষের সংখ্যা সতর্কসীমা ছাড়িয়েছে। এটা জাপানজুড়ে এ সংক্রমণের দ্রুত বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত রোববার পর্যন্ত এক সপ্তাহে গড়ে ৭ দশমিক ১৭ শতাংশ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে।
সারা দেশের প্রায় ৩ হাজার চিকিৎসাকেন্দ্রে নিয়মিত পর্যবেক্ষণ করে এ তথ্য জানানো হয়েছে।যদিও আগের সপ্তাহে আক্রান্ত মানুষের হার ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ।
সূত্র: প্রথম আলো