শুভ জন্মদিন! ঠিক এক বছর আগে আমার ছোট্ট একটা লেখা কিশোর আলোয় ছাপা হয়েছিল। এরপর আর তেমন লেখা পাঠানো হয়নি। কিশোর আলো পড়ার পাশাপাশি সংগ্রহ করা আমার শখ। তাই ভেবেছিলাম, আমার সংগ্রহের কিশোর আলোর সংখ্যা যখন ৫০-এ পৌঁছাবে, তখন একটা চিঠি লিখব। কিন্তু বিভিন্ন কারণে লেখা হয়নি। এই মাসে আমার কিশোর আলোর সংখ্যা হয়েছে ৫৩।
তাই এই মাসে তোমার জন্মদিন উপলক্ষে একটা চিঠি লিখেই ফেললাম।এখানে ২০১৭ সালের সেপ্টেম্বরের বহু পুরোনো একটা কপি আছে। এটা আমার বড় বোনের ছিল। এরপর ২০২১ সালের ডিসেম্বরের একটা কপির পর জুন ২০২২ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত প্রায় সব কটি কিশোর আলো আছে। জন্মদিনের অনেক অনেক শুভকামনা।আনিশা তাবাসসুম মীম,অষ্টম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাছবিতে কিআর জন্মদিন
সূত্র: প্রথম আলো