যান্ত্রিকতার এই দ্রুতগামী যুগে আমরা যখন ক্রমশ অ্যালগরিদমের কাছে নিজেদের অনুভূতি সঁপে দিচ্ছি, তখন একটুকরা কাগজ আর কলমের কাছে ফিরে যাওয়ার সুযোগটাই যেন বিরল হয়ে উঠেছে। এমনই এক সুযোগ তৈরি হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বটতলায়। বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত ফুড ফেস্টিভ্যালে ভিন্নমাত্রা যোগ করেছে ‘চিঠি বক্স’।
খাবার ও পর্যটনকেন্দ্রিক আয়োজনের মধ্যে রাখা এই ডাকবাক্সে শিক্ষার্থী ও দর্শনার্থীরা নিজেদের ভাবনা, অনুভূতি ও স্বপ্ন লিখে জমা দিচ্ছেন।ফুড ফেস্টিভ্যালে সাধারণত খাবারই প্রধান আকর্ষণ। সেখানে চিঠি বক্স শিক্ষার্থীদের মতপ্রকাশের এক ভিন্ন মাধ্যম হয়ে উঠেছে। মোবাইলে মুহূর্তে বার্তা পাঠানোর এই সময়ে হাতে লেখা চিঠির অভিজ্ঞতা অনেকের কাছেই নতুন।
পর্যটন উৎসবের সঙ্গে অনুভূতি ভাগাভাগির এই উদ্যোগ আয়োজন শুধু খাবারের উৎসবের গণ্ডিতে আটকে রাখেনি, দিয়েছে এক ভিন্নমাত্রা।বাক্সের পাশের টেবিলে রাখা আছে রঙিন কাগজ।
সূত্র: প্রথম আলো