উৎসবের কেনাকাটা মানেই শাড়ি, গয়না আর নানা অনুষঙ্গের খোঁজ। তবে এসবের পাশাপাশি দেশীয় কারুশিল্প ও নারী উদ্যোক্তাদের সৃজনশীল কাজ দেখতে চাইলে ঘুরে আসতে পারেন রাজধানীর মাইডাস সেন্টারে। সেখানে বসেছে হার-ই-ট্রেডের দুই দিনব্যাপী প্রদর্শনী ‘শারদীয় আবাহন’। এই মেলায় কী কী আছে, রইল বিস্তারিত।সামনেই শারদীয় উৎসব। রাজধানীর বিভিন্ন প্রান্তে তাই চলছে মেলার আয়োজন।
উৎসবের কেনাকাটায় শাড়ি, গয়না কিংবা ঘর সাজানোর পণ্য—সবকিছু একসঙ্গে খুঁজে নিতে এসব মেলা এখন ক্রেতাদের পছন্দের জায়গা। তেমনই একটি আয়োজন বসেছে রাজধানীর মাইডাস সেন্টারে। গতকাল শুরু হয়েছে হার-ই-ট্রেড এক্সিবিশন ‘শারদীয় আবাহন’। দুই দিনের এই প্রদর্শনী চলবে আজ শনিবার রাত ৯টা পর্যন্ত।দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আয়োজনে অংশ নিয়েছেন ৬২ জন নারী উদ্যোক্তা।
তাঁদের পণ্যের তালিকাও বেশ বৈচিত্র্যময়—শাড়ি, পোশাক, গয়না, ব্যাগ, জুতা, হস্তশিল্প থেকে শুরু করে নানা ধরনের ঘরোয়া খাবার।
সূত্র: প্রথম আলো