কাঁচা পাট রপ্তানি করে প্রতি টনে যেখানে প্রায় ১ হাজার ২০০ ডলার পাওয়া যায়, সেখানে পাটকে প্যাকেজিং পণ্য বা মিশ্র তন্তুর (ব্লেন্ডেড ফাইবার) পণ্যে রূপান্তর করা হলে তার মূল্য ২ হাজার ৫০০ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে। সরকার এই মূল্য সংযোজনের দিকে যেতে চায়। সরকার চায়, উচ্চমূল্যের পাটপণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন ও রাজস্ব আয় বৃদ্ধি পাক।
এ জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) ‘বহুমুখী পাটপণ্য মেলা’ ও নতুন বিক্রয়কেন্দ্র ‘জেডিপিসি এক্সপ্রেসের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো.শরীফুল আলম, বস্ত্র ও পাটসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, জেডিপিসি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন প্রমুখ।বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো.শরীফুল আলম বলেন, দেশের উৎপাদিত পাটের বেশির ভাগ মূল্য সংযোজিত পণ্যে রূপান্তর করাই সরকারের লক্ষ্য।
সূত্র: প্রথম আলো