জ্যেষ্ঠ সাংবাদিক অলিউর রহমান নয়নের শুভ জন্মদিন আজ
অসীম কুমার রায়, ধরলা পোস্ট :
জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রেসক্লাব ফুলবাড়ীর সভাপতি অলিউর রহমান নয়নের শুভ জন্মদিন আজ। এ উপলক্ষে ধরলা পোস্ট অনলাইন পোর্টালের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জন্মদিনে মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে। সাংবাদিকতা ও সমাজসেবায় তাঁর দীর্ঘদিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত ও গৌরবময় হোক—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
বিশেষ করে প্রিয় সহধর্মিণীকে সঙ্গে নিয়ে তাঁর আগামী দিনগুলো সুখ, শান্তি ও স্বস্তিতে কাটুক—এ কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
এদিকে, অলিউর রহমান নয়নের জন্মদিন উপলক্ষে সাংবাদিক সমাজের সহকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বন্ধু-বান্ধবসহ শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভ জন্মদিন, প্রিয় সহযোদ্ধা। আপনার আগামী দিনগুলো হোক আরও সুন্দর, আনন্দময় ও সফল।