ধরলা পোস্ট অনলাইন মাল্টিমিডিয়া :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের কৃতী সন্তান মো. আতাউর রহমান ৪৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারে গেজেটেড হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ধরলা পোস্ট পরিবার।
মো. আতাউর রহমান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ অর্জন করায় তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর এ অর্জনে গর্বিত তার পিতা মাতাসহ স্থানীয়রা। তাঁরা আশা করছেন, সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
নিজের অনুভূতি প্রকাশ করে মো. আতাউর রহমান বলেন, মহান আল্লাহর অসীম রহমতে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের একজন সদস্য হিসেবে গেজেটেড হয়েছি। ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়াপ্রার্থী।
ধরলা পোস্ট পরিবারের পক্ষ থেকে মো. আতাউর রহমানের কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে। একই সঙ্গে তাঁর এ অর্জন ফুলবাড়ী উপজেলার তরুণ প্রজন্মকে শিক্ষা, অধ্যবসায় ও দেশসেবায় অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অভিনন্দন ও শুভকামনা মো. আতাউর রহমান। ফুলবাড়ীর মুখ উজ্জ্বল করে দেশ ও মানুষের সেবায় এগিয়ে চলুন।