নিজস্ব প্রতিবেদক, ধরলা পোস্ট :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায় এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়।
এ সময় তাঁরা ফুলবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন কালে পূজার সার্বিক পরিস্থিতির খোঁজ খবর তুলে ধরেন।
এ সময় ফুলবাড়ী উপজেলার ৭২টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদ্যাপনের সার্বিক বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সরকার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায় জানান, প্রতিবছরের মতো এবারও ফুলবাড়ী উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করেছেন।
তাঁরা জানিয়েছেন, দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি পূজামণ্ডপে গুরুত্বের সঙ্গে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
সার্বিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণে উৎসবের পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রয়েছে।
তাঁরা আরও জানান, সব মিলিয়ে ২০২৬ সালের শারদীয় দুর্গোৎসব ফুলবাড়ীতে অত্যন্ত সুন্দরভাবে উদ্যাপিত হয়েছে।
আজ বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সারাদেশে ন্যায় ফুলবাড়ী উপজেলার ৭২টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তাও ছড়িয়ে পড়েছে।