ধরলা পোস্ট মাল্টিমিডিয়া :
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন প্রথম আলো পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান। তাঁর বিয়েকে ঘিরে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী। বিষয়টি জানিয়েছেন সাংবাদিক কল্লোল রায়।
হাসি-ঠাট্টা, আনন্দ-উচ্ছ্বাস আর শুভকামনার মধ্য দিয়ে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এর ফাঁকে চলে আপ্যায়ন ও খাওয়া-দাওয়া। সব মিলিয়ে বিয়ের আয়োজনটি পরিণত হয় গণমাধ্যমকর্মীদের এক আনন্দঘন মিলনমেলায়।
এদিকে সাংবাদিক কল্লোল রায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের দাম্পত্য জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
প্রতিদিন সংবাদ সংগ্রহ, প্রতিবেদন লেখা আর শিরোনাম তৈরির ব্যস্ততায় থাকা গণমাধ্যমকর্মীরা এবার সহকর্মী জাহানুর রহমানের জীবনের নতুন অধ্যায়ের সাক্ষী হলেন। পেশাগত ব্যস্ততার বাইরে এমন আনন্দঘন আয়োজন তাঁদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে।
তবে আনন্দঘন এই আয়োজনের পর সহকর্মীদের মধ্যে এখন হয়তো একটাই অপেক্ষা নবদম্পতির পক্ষ থেকে কবে আসছে মিষ্টিমুখের পালা!