ধরলা পোস্ট ডেস্ক:
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর ওপর মালবাহী ট্রলি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ট্রলির ওপর উঠে যায় এবং গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় ও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।