ধরলা পোস্ট ডেস্ক :
পাবনা সদর উপজেলায় একটি বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি পলিথিনের তৈরি ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে কিশোর ও তরুণ রয়েছেন।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিস্তারিত তথ্য পরে জানা যাবে।