নিজস্ব প্রতিবেদক, ধরলা পোস্ট:
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ঢাকা কলেজ ক্যাম্পাস) অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুড়িগ্রাম স্টুডেন্টস ফোরাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র (কেএসএফডিসিইউ) প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মোস্তাকিম মুবিন।
শুক্রবার (৬ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এটি সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটি।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিবুল হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, জাহিদ মোহাম্মদ হাসান, ফরহাদ হোসেন, শফিক হাসান ও আল-আমীন।
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোস্তাকিম মুবিনের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ বেলাল হোসেন ও সুনন্দন সেন।
কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন মোঃ লাবিব হোসেন এবং উপ-দপ্তর সম্পাদক হয়েছেন মোকসুদ সরকার (ছোট)। অন্যদিকে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইমরুল ইসলাম জীবন এবং উপ-প্রচার সম্পাদক হয়েছেন নিয়ামুল হাসান সাওন।
সংগঠনটির সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এ কমিটির নেতৃত্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেও সংগঠনটি ভূমিকা রাখবে।
এক বছর মেয়াদি এ কমিটির মাধ্যমে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের।