ছবি সংগৃহীত জামালপুর সীমান্তে পাঁচ দিন ধরে শূন্যরেখায় আটকে নারী, কাটছে খোলা আকাশের নিচে ধরলা পোস্ট ডেস্ক জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক শূন্যরেখায় টানা পাঁচ দিন ধরে আটকে রয়েছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কেউই তাকে নিজেদের ভূখণ্ডে নিতে রাজি না হওয়ায় খোলা আকাশের নিচেই দিন কাটছে তার। শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত সীমান্তের ১০৭৬/১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ওই নারীকে অবস্থান করতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের দাবি, গত ১০ নভেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই নারীকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করে। এ সময় তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা বাধা দেন। জিজ্ঞাসাবাদে নিজের নাম-পরিচয় ও ঠিকানা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি। পরে তাকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়। এরপর থেকেই সীমান্তের মাঝখানে অবস্থান করছেন ওই নারী। স্থানীয়দের ভাষ্য, ওই নারী কখনো বাংলাদেশে, আবার কখনো ভারতে যাওয়ার চেষ্টা করছেন। তবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দিকেই যেতে পারছেন না। দিনের তীব্র রোদ ও রাতের কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচেই কাটছে তার সময়। পাথরের চর এলাকার বাসিন্দা মনির হোসেন জানান, গ্রামবাসী নিজেদের সামর্থ্য অনুযায়ী তাকে বিস্কুট, পানি ও শুকনো খাবার দিচ্ছেন। তবে দীর্ঘ পাঁচ দিন ধরে আশ্রয়হীন অবস্থায় থাকায় ওই নারী চরম দুর্ভোগে রয়েছেন। বিষয়টির দ্রুত মানবিক সমাধান প্রয়োজন বলে মনে করেন তিনি। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বিএসএফ ওই নারীকে পুশইনের চেষ্টা করেছিল। তবে বর্তমানে তারা ওই নারীকে নিজেদের বলে স্বীকার করছে না। এ বিষয়ে বিএসএফের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা একই অবস্থানে রয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে পাঁচ দিন ধরে আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে থাকা ওই নারীর পরিচয় ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
ধরলা পোস্ট ডেস্ক
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক শূন্যরেখায় টানা পাঁচ দিন ধরে আটকে রয়েছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কেউই তাকে নিজেদের ভূখণ্ডে নিতে রাজি না হওয়ায় খোলা আকাশের নিচেই দিন কাটছে তার।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত সীমান্তের ১০৭৬/১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ওই নারীকে অবস্থান করতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, গত ১০ নভেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই নারীকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করে। এ সময় তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা বাধা দেন। জিজ্ঞাসাবাদে নিজের নাম-পরিচয় ও ঠিকানা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি। পরে তাকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়। এরপর থেকেই সীমান্তের মাঝখানে অবস্থান করছেন ওই নারী।
স্থানীয়দের ভাষ্য, ওই নারী কখনো বাংলাদেশে, আবার কখনো ভারতে যাওয়ার চেষ্টা করছেন। তবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দিকেই যেতে পারছেন না। দিনের তীব্র রোদ ও রাতের কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচেই কাটছে তার সময়।
পাথরের চর এলাকার বাসিন্দা মনির হোসেন জানান, গ্রামবাসী নিজেদের সামর্থ্য অনুযায়ী তাকে বিস্কুট, পানি ও শুকনো খাবার দিচ্ছেন। তবে দীর্ঘ পাঁচ দিন ধরে আশ্রয়হীন অবস্থায় থাকায় ওই নারী চরম দুর্ভোগে রয়েছেন। বিষয়টির দ্রুত মানবিক সমাধান প্রয়োজন বলে মনে করেন তিনি।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বিএসএফ ওই নারীকে পুশইনের চেষ্টা করেছিল। তবে বর্তমানে তারা ওই নারীকে নিজেদের বলে স্বীকার করছে না। এ বিষয়ে বিএসএফের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা একই অবস্থানে রয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে পাঁচ দিন ধরে আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে থাকা ওই নারীর পরিচয় ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।