ধরলা পোস্ট
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গভীর রাতে বাঁশবাগানে জুয়া খেলার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আমতলা বাজারের দক্ষিণ-পশ্চিম পাশে একটি বাঁশবাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা নেছরটারী গ্রামের মৃত নেছমত আলীর ছেলে আব্দুল মোন্নাফ (৫০), গোপালপুর উচাটারী গ্রামের মৃত আজাহার আলীর ছেলে আব্দুল কাদের (৫২) এবং উত্তর সরকারটরী গ্রামের শাহাদৎ আলীর ছেলে রুহুল আমিন (৪২)।
পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে আমতলা বাজারসংলগ্ন মো. রাজ্জাকুল ইসলামের বাঁশবাগানে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় জুয়া আইনে নিয়মিত মামলা করা হয়েছে।