নিজস্ব প্রতিবেদক, ধরলা পোস্ট :
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল।
বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের তিনকোণা মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মো. মনসেফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সিনিয়র আহ্বায়ক লোকমান হোসেন, সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল, যুগ্ম সদস্য সচিব আরাবুর রহমান পাশা, উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মো. আব্দুল আলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লাল সেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, তাঁতি দলের আহ্বায়ক রোকনুজ্জামান লাকু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, সাধারণ সম্পাদক মুসাব্বের আলী মুসা এবং ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।