advertisement
advertisement

প্রধানমন্ত্রীকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তির অভিযোগে কুষ্টিয়ায় শিক্ষক আটক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তির অভিযোগে কুষ্টিয়ায় শিক্ষক আটক

শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বুধবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকায়

advertisement

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে ‘কটূক্তি ও আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া (লালন) নামে এক সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।গোলাম কিবরিয়া উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক।

তিনি প্রাগপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।রাত সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাম কিবরিয়া দৌলতপুর থানায় আটক ছিলেন। এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (দৌলতপুর সার্কেল) দেলোয়ার হোসেন রাতে প্রথম আলোকে বলেন, কটূক্তির অভিযোগ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই শিক্ষককে থানায় নিয়ে আসে।

তাঁর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে দশম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন গোলাম কিবরিয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর