advertisement
advertisement

২৭ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


ধরলা পোস্ট বাংলা | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
২৭ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার

advertisement

দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত ১১টার দিকে খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবির দাবি, গ্রেপ্তার জয়নাল সরদার সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী।

এসআরবি-৬ ও এসআরবি-৮–এর যৌথ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় নগরের সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জয়নাল খুলনার রূপসা থানার চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। তাঁর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামে।রোববার দুপুরে এসআরবি জানায়, ১৯৯৯ সালে রূপসা থানায় একটি হত্যা মামলা হয়।

পুলিশের পক্ষ থেকে করা সেই মামলায় এজাহারনামীয় আটজন আসামি ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর