advertisement
advertisement

এআই নিয়ে বিল গেটসের ভয়ংকর সতর্কবার্তা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
এআই নিয়ে বিল গেটসের ভয়ংকর সতর্কবার্তা

বিল গেটস

advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এমন ভয়াবহ বিপর্যয় ঘটানো সম্ভব, যার পরিণতিতে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মতে, এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।

এ বিষয়ে সরকারের আইন প্রণয়নের পাশাপাশি এআই ব্যবস্থার উন্নয়ন ও ব্যবহারের ওপর নজরদারি করা প্রয়োজন।এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস জানান, শক্তিশালী এআই ব্যবস্থা কীভাবে তৈরি ও নজরদারি করা হবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সুনির্দিষ্ট নিয়ম তৈরি করা উচিত।

তাঁর মতে, প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় নিরাপত্তাব্যবস্থা নেবে, এমন প্রত্যাশার ওপর নির্ভর না করে আইন প্রণয়নের মাধ্যমে তাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর