advertisement
advertisement

জুলাই–আগস্টে বিদেশি ঋণ এল ২৯ কোটি ডলার, শোধ ৭০ কোটি ডলার


ধরলা পোস্ট বাংলা | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
জুলাই–আগস্টে বিদেশি ঋণ এল ২৯ কোটি ডলার, শোধ ৭০ কোটি ডলার

ডলার

advertisement

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) সাড়ে ২৯ কোটি ডলার দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশগুলো। অন্যদিকে একই সময়ে আগে নেওয়া ঋণের সুদ ও আসল বাবদ প্রায় ৭০ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে। ঋণ আসার তুলনায় ২৩৭ শতাংশ বেশি শোধ করতে হয়েছে।

গত জুলাই–আগস্ট সময়ে ঋণ ছাড় হয়েছে গতবারের একই সময়ে ছাড় করা ঋণের ৪০ শতাংশের সমান।আজ রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জুলাই–আগস্টের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে এ তথ্য দেওয়া হয়েছে।ইআরডি সূত্রে জানা গেছে, গত অর্থবছরে জুলাই–আগস্টে সব মিলিয়ে ৭৫ কোটি ডলার এসেছিল। এ বছর একই সময়ে এসেছে ২৯ কোটি ৪৫ লাখ ডলার। পুরোটাই প্রকল্প ঋণ হিসেবে দিয়েছে দাতা সংস্থা ও দেশগুলো।

সবচেয়ে বেশি ১২ কোটি ৮৭ লাখ ডলার ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর