advertisement
advertisement

দক্ষিণি সুন্দরী যখন জাপানিজ বেবি ডল, দেখুন মিলানে রাশমিকার 'অনিতসুকা টাইগার' লুক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
দক্ষিণি সুন্দরী যখন জাপানিজ বেবি ডল, দেখুন মিলানে রাশমিকার 'অনিতসুকা টাইগার' লুক

স্ট্রাইপড সাদা-নীল টপের সঙ্গে প্যাস্টেল লেমন ইয়েলো শর্ট স্কার্ট পরেছেন রাশমিকা। স্কার্টের ফ্লেয়ারে ফেমিনিন টাচ।

advertisement

শর্ট স্কার্ট, কিউট পয়েন্টেড পাম্পস আর লম্বা মোজা। জাপানিজ মাঙ্গা বা অ্যানিমে ইন্সপায়ার্ড এই বেবি ডল লুক এখন ফ্যাশন দুনিয়ায় আলাদা জায়গা করে নিয়েছে। আর তাতেই ট্রেন্ডি স্ট্রিট স্টাইলের টুইস্ট দেখা গেল মিলান ফ্যাশন উইকে দক্ষিণি সুন্দরী রাশমিকা মান্দানার লুকে। জাপানি ব্র্যান্ড অনিতসুকা টাইগার-এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। চলুন এই নজরকাড়া লুকে আদ্যোপান্ত দেখে নিই।

স্ট্রাইপড সাদা-নীল টপের সঙ্গে প্যাস্টেল লেমন ইয়েলো শর্ট স্কার্ট পরেছেন রাশমিকা। স্কার্টের ফ্লেয়ারে ফেমিনিন টাচ।

লম্বা ধূসর মোজা আর বাকল দেওয়া ফ্ল্যাট পয়েন্টেড লাল-কালো পাম্পস আছে পায়ে মাস্টার্ড অরেঞ্জ কর্ডুওরি জ্যাকেটে বেবি ডল লুকে যোগ হয়েছে স্ট্রিট স্টাইলের আমেজ।লম্বা খুলে রাখা চুল আর মিনিমাল মেকওভার আর নো-জুয়েলারি লুকে মিনিমালিজম ফুটে উঠছেসঙ্গে যোগ হয়েছে জ্যাকেটের সঙ্গে মিলিয়ে নেওয়া লম্বা স্ট্র্যাপের ব্যাগ।ছবি: ইন্সটাগ্রাম

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর