advertisement
advertisement

বন্ধুদের সঙ্গে, সংবর্ধনা নিতে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
বন্ধুদের সঙ্গে, সংবর্ধনা নিতে

অনুষ্ঠানস্থলে ঢোকার মুখে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে দেখা হচ্ছে

advertisement

সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে বসেছে কৃতী শিক্ষার্থীদের মেলা। আজ বুধবার সেখানে অনুষ্ঠিত হচ্ছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের আয়োজন। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর উদ্যোগে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠান সকাল ৯টায় শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এতে ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার কৃতী শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

অনুষ্ঠানের কিছু মুহূর্তের ছবি নিয়ে এ আয়োজন—অনুষ্ঠানস্থলে ঢোকার মুখে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে দেখা হচ্ছেউপহার নেওয়ার বুথের সামনে শিক্ষার্থীদের লম্বা সারিসংবর্ধনায় এসে বন্ধু-সহপাঠীদের দলবেঁধে ছবি তোলাস্বপ্ন পূরণের ইচ্ছার কথা লিখেছে কৃতী শিক্ষার্থীরাফ্যান্টাসি কিংডমের জলাশয়ে মাছকে খাবার দিচ্ছে তারাবিভিন্ন রাইডে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা রাইডে চেপে শিক্ষার্থীদের উল্লাসএকসঙ্গে সংবর্ধনায় এসে ৯ বন্ধুর সেলফিমজার মজার বিভিন্ন খেলায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা রাইডে চড়ে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর