advertisement
advertisement

গভীর রাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
গভীর রাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পরে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন

advertisement

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল মিলন গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পরে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন। এসব প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবির) আওতায় আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজ করছে।পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী পাঠ্যবইয়ের গুণগত মান এবং ছাপার কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন।

তিনি শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া ও ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষামন্ত্রী যেসব ছাপাখানা পরিদর্শন করেন, সেগুলো হলো মৌসুমি অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণ শিখা অফসেট প্রিন্টার্স, সোনালি ওয়েব প্রিন্টার্স, ন্যাশনাল প্রিন্টার্স।

এ সময় তিনি পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিন দেখেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা প্রয়োজনীয় নির্দেশনা দেন।প্রাথমিকে শিক্ষক পদে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হচ্ছে, চলবে ১ অক্টোবর পর্যন্ত: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীআগামী শিক্ষাবর্ষে প্রাক্‌-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর