রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে ‘পূর্ব বাংলার সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে ফোন করে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গত ৬ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে এসব ফোন করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষকেরা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক শিক্ষক।
হুমকি পাওয়া শিক্ষকেরা হলেন ইংরেজি বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, গণিত বিভাগের অধ্যাপক গৌর চন্দ্র পাল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন ও একই বিভাগের শিক্ষক কৌশিক সরকার।গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় মতিহার থানায় জিডি করেন অধ্যাপক শাহরিয়ার হোসেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, একজন অপরিচিত ব্যক্তি ফোন করে নিজেকে পূর্ব বাংলার সর্বহারা পার্টির সদস্য এবং সিরাজ শিকদারের ভাই হিসেবে পরিচয় দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।