advertisement
advertisement

রাউজানে ‘সন্ত্রাসীদের’ সঙ্গে পুলিশের গোলাগুলি, ‘রাতভর’ অভিযানে গ্রেপ্তার ১


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
রাউজানে ‘সন্ত্রাসীদের’ সঙ্গে পুলিশের গোলাগুলি, ‘রাতভর’ অভিযানে গ্রেপ্তার ১

গ্রেপ্তার দিলদার আলম

advertisement

চট্টগ্রামের রাউজানে ‘সন্ত্রাসীদের’একটি পক্ষের সঙ্গে পুলিশের গোলাগুলির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। রাতভর চলা এ অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। নগরের দুই নম্বর গেট এলাকায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

এতে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মাসুদ আলম।পুলিশ জানায়, গতকাল রাতে ‘সন্ত্রাসী’ জানে আলম ও আজিজ উদ্দিন ওরফে আজিজ বসকে ধরতে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়তে থাকে। জবাবে পুলিশও গুলি চালায়। পরে আলম বাহিনীর লোকজন পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দিলদার আলম (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাঁর পায়ে গুলি লেগেছে।

পরে আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ২টি বন্দুক, রাইফেলের গুলি ১১৯টি, ৬টি কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।পুলিশ জানায়, এ অভিযানে পুলিশের ১২ সদস্য আহত হয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর