advertisement
advertisement

ফসলরক্ষার বাঁধ নির্মাণের সময় কৃষকদের ওপর হামলা, তিনজন আহত


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
ফসলরক্ষার বাঁধ নির্মাণের সময় কৃষকদের ওপর হামলা, তিনজন আহত

ভোলার দৌলতখান উপজেলায় ভেকু দিয়ে বাঁধ নির্মাণের সময় কৃষকসহ চালক ও সহকারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। সম্প্রতি মদনপুর ইউনিয়নের মাঝের চরে

advertisement

ভোলার দৌলতখানে মেঘনা নদীর চরে আগাম সবজি চাষের জন্য জমির চারপাশে বাঁধ নির্মাণের সময় ভেকুচালক ও তিন শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মদনপুর ইউনিয়নের মাঝের চরে এ ঘটনা ঘটে।কৃষকদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা মোস্তফার ছেলে শাহিনের নেতৃত্বে কয়েকজন অন্য খননযন্ত্র (ভেকু) চালক আক্কাস আলী, তাঁর সহকারী মো. হাসান ও শ্রমিক মো. কামালকে মারধর করেন।

আহত তিনজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। হামলার সময় খননযন্ত্রচালকের সহকারী প্রাণ বাঁচাতে প্রায় দুই মাইল দৌড়ে পালিয়ে যান।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক বলেন, মদনপুর চর, বৈরাগীর চর ও কাচিয়ার চরে প্রতিবছর রবি মৌসুমে দুই থেকে আড়াই হাজার একর জমিতে ক্যাপসিকাম, চিচিঙ্গা, শসাসহ বিভিন্ন আগাম সবজির চাষ হয়। তবে চাষাবাদের শুরু থেকেই সেখানে নানা বাধার মুখে পড়তে হয়।

ট্রাক্টর দিয়ে জমি চাষ ও জোয়ারের পানি ঠেকাতে বাঁধ নির্মাণের সময়ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় বলে তাঁদের অভিযোগ।কৃষকদের ভাষ্য, নগদ টাকায় জমি লগ্নি নিয়ে চাষ করলেও কিছু প্রভাবশালী ব্যক্তি বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর