বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের টারবাইন। সম্প্রতি কক্সবাজারের খুরুশকুলে
কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর তীরে খুরুশকুল এলাকার উপকূলের বায়ুবিদ্যুৎকেন্দ্রের সাফল্য পথ দেখাচ্ছে নবায়নযোগ্য জ্বালানি খাতে। ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এ কেন্দ্রটি বাংলাদেশে সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ প্রকল্প। এটি সফলভাবে চালু হওয়ার পর জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করছে।
গত কয়েক মাসে রেকর্ড বিদ্যুৎ উৎপন্ন হয়েছে কেন্দ্রটি থেকে।বাতাস থেকে রেকর্ড উৎপাদনকক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের উন্মুক্ত জায়গায় স্থাপন করা হয় দেশের বৃহৎ বায়ুবিদ্যুৎ প্রকল্প। খুরুশকুল, পোকখালী, পিএমখালী ও চৌফলদণ্ডী—এই চারটি ইউনিয়নে স্থাপন করা হয়েছে ২৩টি উঁচু টারবাইন বা বায়ুকল। প্রতিটি টারবাইনের জন্য ২০ শতক জমি অধিগ্রহণ করা হয়েছে।
বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে ৩ মিটার অতিক্রম করলেই এসব টারবাইনে শুরু হয় বিদ্যুৎ উৎপাদন।—এনামুল হক, সমন্বয়কারী কর্মকর্তা, খুরুশকুল বায়ুবিদ্যুৎ প্রকল্প।ভবিষ্যতে জ্বালানি সংকট বাড়লে এবং বিশ্ব পরিস্থিতি আরও জটিল হলে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।