advertisement
advertisement

প্রিমিয়ার লিগের রায়ের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির আপিল


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
প্রিমিয়ার লিগের রায়ের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির আপিল

গত এক দশকে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার সিটি

advertisement

প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর পাল্টা লড়াইয়ে নেমেছে ম্যানচেস্টার সিটি। আজ ক্লাবটি নিশ্চিত করেছে, তারা স্বাধীন কমিশনের রায়ের বিরুদ্ধে একটি ‘পূর্ণাঙ্গ আপিল’ করেছে। গত মঙ্গলবার প্রিমিয়ার লিগ জানায়, স্বাধীন কমিশনের তদন্তে আবুধাবি মালিকানাধীন ক্লাবটি ১১৪টি অভিযোগে দোষী প্রমাণিত হয়েছে।

দীর্ঘদিন ধরে এসব অভিযোগ অস্বীকার করে আসা ১০ বারের ইংলিশ চ্যাম্পিয়ন সিটি এবার আইনি পথেই নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা করছে।সিটির বিরুদ্ধে রায়: প্রয়োজনে ব্যবস্থা নেবে ইংলিশ এফএএক বিবৃতিতে সিটি জানায়, নির্ধারিত সময়সীমার এক দিন আগে, বৃহস্পতিবারই তারা আপিল জমা দিয়েছে।

ক্লাবটির ভাষ্য, ‘১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রিমিয়ার লিগ কমিশনের মতামতের বিরুদ্ধে আমাদের পূর্ণাঙ্গ আপিল জমা দেওয়া হয়েছে, যা প্রিমিয়ার লিগের শৃঙ্খলাবিষয়ক মামলার সঙ্গে সম্পর্কিত।’ম্যানচেস্টার সিটি এখন বেকায়দায়কমিশনের রায় নিয়ে সিটির অবস্থান স্পষ্ট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর