‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ আয়োজন উপলক্ষে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) সংবাদ সম্মেলন। ২ অক্টোবর
বিভিন্ন দেশের চিন্তাবিদ, সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী নেতা, নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণ নেতাদের অংশগ্রহণে ঢাকায় আগামীকাল শনিবার শুরু হতে যাচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক সংলাপ চলবে টানা তিন দিন।
কাল সকালে রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এই সংলাপে ১০০টির বেশি দেশের প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশ নেবেন। আয়োজকেরা জানিয়েছেন, এবারের অনুষ্ঠানে প্রায় ২০০ জন বক্তা থাকবেন।
সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এতে অংশ নেবেন।আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সিজিএসের সভাপতি ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান।এবারের কর্মসূচি পাঁচটি কৌশলগত স্তম্ভের ওপর সাজানো হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।