advertisement
advertisement

রাজস্ব আদায়ের যুক্তি দিয়ে মূল বেতনের ৬০% ভাতা চান বিটিআরসির কর্মকর্তারা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
রাজস্ব আদায়ের যুক্তি দিয়ে মূল বেতনের ৬০% ভাতা চান বিটিআরসির কর্মকর্তারা

advertisement

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রতিমাসে মূল বেতনের ৬০ শতাংশ হারে ‘রেগুলেটরি ভাতা’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর পক্ষে যুক্তি হিসেবে দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব আদায়ে ভূমিকা, টেলিযোগাযোগ খাত নিয়ন্ত্রণে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব এবং চাকরি ছাড়ার ছয় মাস পর্যন্ত অন্য কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানে যোগ না দেওয়ার বাধ্যবাধকতার কথা বলছেন কমিশনের কর্মকর্তারা।

বিটিআরসির সর্বশেষ কমিশন সভায় এ বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানোরও সিদ্ধান্ত হয়েছে। তবে মূল বেতনের ৬০ শতাংশ হারে ভাতা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞেরা। তাঁরা বলছেন, শুধু রাজস্ব আদায়ের পরিমাণ দিয়ে নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ ভাতার যৌক্তিকতা নির্ধারণ করা যায় না।

সাবেক সচিব ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সাবেক রেক্টর এ কে এম আবদুল আউয়াল মজুমদার বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীদের ৬০ শতাংশ রেগুলেটরি ভাতা নেওয়ার যুক্তিকে সমর্থন করেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর