বিশ্ববাজারে কমলেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম সেভাবে কমে না কেন?
নিজস্ব প্রতিবেদক | editor :Dipok kumer roy
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম একলাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে বর্তমান বিএনপি সরকার। বিশ্ববাজারে যখন ব্যারেলপ্রতি দাম ৮ ডলার কমে ১০১ ডলারে নেমেছে, ঠিক তখনই দেশে এই রেকর্ড মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। গত ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই দাম বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। ক্ষমতা গ্রহণের পর গত সাত মাসে এ নিয়ে তিন দফায় তেলের দাম বাড়াল সরকার।
ক্রেতাদের দীর্ঘদিনের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশে দ্রুত বাড়ানো হয়, কিন্তু কমলে তার সুফল তারা পান না। সর্বশেষ এই মূল্যবৃদ্ধির ক্ষেত্রে আইএমএফের চাপে চালু হওয়া ‘স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতি’ও অনুসরণ করা হয়নি।
দাম নির্ধারণের বর্তমান আইনি জটিলতা: আগে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) একদর পদ্ধতিতে তেলের দাম নির্ধারণ করত। কিন্তু ২০২২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার আইন সংশোধন করে নির্বাহী আদেশে দাম নির্ধারণের ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেয় এবং ২০২৪ সালের মার্চ থেকে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করে।
জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দাম নির্ধারণের ক্ষমতা পুনরায় বিইআরসির কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, প্রবিধিমালার খসড়া প্রস্তুত করে ২০২৫ সালে মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। ফলে প্রবিধানমালার অভাবে ফার্নেস অয়েল ও জেট ফুয়েল ছাড়া অন্যান্য সব জ্বালানির দাম এখনো সরকারের নির্বাহী আদেশেই নির্ধারিত হচ্ছে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।