সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। ৩ অক্টোবর
বিমানবন্দরের ঘটনায় নয়, বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার ক্ষোভেই মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, আখতারুজ্জামানের দল পরিবর্তন বিএনপি সহ্য করতে পারছে না।
সেই ক্ষোভ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
‘সরকার কর্তৃক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে ঠুনকো অজুহাতে গ্রেপ্তারের প্রতিবাদে’ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগরী জামায়াত।সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতের ৩৪ জন সংসদ সদস্য এবং দলের নেতারা বিদেশ সফর শেষে বিমানবন্দরে নেমে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও জমজমের পানি ও লাগেজ পাননি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।