এনসিপি নেতা তৌহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে না—এমন অভিযোগ তুলে ফতুল্লা থানার সামনে দলটির নেতা-কর্মীরা জড়ো হন
‘আমি জোবায়ের সরদার। নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক। যদি আমার একটা নেতা-কর্মীর গায়ে হাত তোলে, আমি লাশের বদলে লাশ নেব। আমার একটা নেতা-কর্মীর ওপর যদি হাত তোলে আর একবার, আমি থানার ইট পর্যন্ত খুলে নিয়ে যাব।’জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জোবায়ের সরদারের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল সোমবার রাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমের অফিসের সামনে তিনি এ বক্তব্য দেন।এর আগে সদর উপজেলার বক্তাবলীতে এনসিপি নেতা তৌহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে না—এমন অভিযোগ তুলে থানার সামনে দলটির নেতা-কর্মীরা জড়ো হন।
ওই সময় নেতা-কর্মীদের উদ্দেশে জোবায়ের সরদার বক্তব্য দেন।গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী বাজার এলাকায় তৌহিদুল ইসলামসহ কয়েকজন এনসিপি নেতা-কর্মীর ওপর হামলার ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।