advertisement
advertisement

রোনালদোর বিস্ফোরক ঘোষণা, পর্তুগালের ক্যাম্প ছেড়ে বললেন ‘সময়মতো কারণ জানাব’


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
রোনালদোর বিস্ফোরক ঘোষণা, পর্তুগালের ক্যাম্প ছেড়ে বললেন ‘সময়মতো কারণ জানাব’

ক্রিস্টিয়ানো রোনালদো

advertisement

বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচ পর্তুগালের।

২৪ ঘণ্টা আগে ক্রিস্টিয়ানো রোনালদো দিলেন জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার খবর।আজ ৪১ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’ ঠিক কী কারণে ক্যাম্প ছেড়েছেন, সেটি উল্লেখ না করলেও ক্ষুব্ধ হওয়ার মতো কিছু যে ঘটেছে, সেই ইঙ্গিতই দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী, ‘সময়মতো আমি সব পর্তুগিজকে জাতীয় দল থেকে সরে যাওয়ার কারণ সত্যি করে জানাব।

এই দলের প্রতি আমি সব সময়ই নিবেদিত ছিলাম।’চলমান ফিফা উইন্ডোয় পর্তুগালের প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে একাদশে ছিলেন রোনালদো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর