advertisement
advertisement

আজকের বিনিময় হার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
আজকের বিনিময় হার

advertisement

আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, ডলারের দাম কিছুটা বেড়েছে। বাজারে ডলারের গড় দাম ১২৩ টাকা শূন্য ৩ পয়সা।বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, বাজারে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। যেসব মুদ্রার দাম বেড়েছে, সেগুলো হলো পাউন্ড, রুপি, ইউয়ান ও সিঙ্গাপুরি ডলার।

দাম কমেছে কেবল অস্ট্রেলীয় ডলারের। অপরিবর্তিত আছে ইউরো ও ইয়েনের দাম।কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর