কাঁচপুর বাস টার্মিনালের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস কাঁচপুরে সরিয়ে নেওয়ার উদ্যোগ আবারও সামনে এসেছে। আগামী ডিসেম্বরের মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস কাঁচপুর বাস টার্মিনালে নেওয়ার লক্ষ্য ঠিক করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
প্রথম ধাপে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালীসহ ১৬ জেলার বাস কাঁচপুরে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।কাঁচপুর বাস টার্মিনালের চলমান নির্মাণকাজ পরিদর্শন শেষে আজ বুধবার ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম নতুন সময়সীমার কথা জানান।তবে কাঁচপুরে দূরপাল্লার বাস নেওয়ার ঘোষণা এবারই প্রথম নয়। ২০২৩ সালের আগস্টে নতুন আন্তজেলা বাস টার্মিনালটির নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছিল।
ওই বছরের ডিসেম্বরে তৎকালীন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ২০২৪ সালে টার্মিনালটি চালু হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার বাস আর ঢাকার ভেতরের টার্মিনাল ব্যবহার করবে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।