কিউআর
পণ্য না কিনে শুধু অর্থ উত্তোলনের জন্য বাংলা কিউআর ব্যবহার করা হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্লক করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংকের নয়, এটি সরকারের উদ্যোগ। নগদবিহীন লেনদেন গড়ে তুলতে সরকার এ উদ্যোগ নিয়েছে।
এর মূল উদ্দেশ্য হলো, প্রতিটি লেনদেনের তথ্য রাখা।আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে আরিফ হোসেন খান এ কথা জানান।আরিফ হোসেন খান বলেন, এ সেবা দিতে কোনো ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসসহ (এমএফএস) অন্যান্য প্রতিষ্ঠান গড়িমসি করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
যারা বাংলা কিউআরের সঙ্গে থাকবে না, ভবিষ্যতে তারাই অস্তিত্বের সংকটে পড়বে।সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ব্যাংক ও এমএফএস গ্রাহকেরা মোবাইল অ্যাপ ব্যবহার করে দেশে প্রায় ৩৯ লাখ মার্চেন্টের বাংলা কিউআর স্ক্যান করে পণ্যের মূল্য পরিশোধ করতে পারছেন।গত জুনে দৈনিক গড়ে প্রায় এক লাখ বাংলা কিউআর পেমেন্ট হতো।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।