advertisement
advertisement

বাংলাদেশ–পাকিস্তান: রোদ আছে, তবু টস দেরিতে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৫:৩৯ পূর্বাহ্ণ
বাংলাদেশ–পাকিস্তান: রোদ আছে, তবু টস দেরিতে

জাপানে আজ রোদ

advertisement

আপডেট?এখনও বলার মতো তেমন কিছু নেই। আউটফিল্ড ভেজা, এ কারণেই এখনও টসটা হচ্ছে না। তবে আকাশ রোদ ঝলমল করছে। দুই দলের ক্রিকেটাররা ওয়ার্মআপও শুরু করেছেন। কিন্তু খুব বেশিক্ষণ ম্যাচটা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ এই মাঠেই বাংলাদেশ সময় দুপুর দুইটায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ বেশি পিছিয়ে গেলে সেটাতেও প্রভাব ফেলবে।

শেষ পর্যন্ত যদি খেলা না হয় (সেই সম্ভাবনা আজ অনেক কম), তাহলে কিন্তু র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় রোববারের ফাইনালে উঠে যাবে পাকিস্তান।সুখবর!ছেলেদের ক্রিকেট ইভেন্টে কোয়ার্টার ফাইনালে চার ম্যাচই বৃষ্টিতে ভেসে গিয়েছিল। আইচি–নাগোয়ায় টানা বৃষ্টি ছিল কয়েকদিন। তবে এশিয়ান গেমসে বাংলাদেশ দলের প্রেস অ্যাটাচে এম এম কায়সার আমাদের জানালেন, আজ বেশ রোদ ঝলমলে আবহাওয়া। কিন্তু এখনও টসটা হয়নি! আউটফিল্ড একটু ভেজা। তাতে দুশ্চিন্তার কিছু নেই।

ম্যাচ আজ হওয়ার হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর