advertisement
advertisement

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাহত পাইলট ভারতীয়, ধন্যবাদ জানালেন নেতানিয়াহু


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ণ
ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাহত পাইলট ভারতীয়, ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

advertisement

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট একজন ভারতীয়। তাঁর নাম স্মিত মচ্ছর। ওই ফ্লাইটের ১৭৪ যাত্রীর জীবন রক্ষায় ভূমিকা রাখার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল বুধবার নেতানিয়াহু জানান, এ দিন দুবাই থেকে তেলআবিবগামী একটি উড়োজাহাজে সহকারী পাইলটের ছুরিকাঘাতের শিকার হন প্রধান পাইলট। এরপর সহকারী পাইলট উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেন।

তবে যাত্রীরা তাঁকে আটকে ফেলেন। পরে অন্য পাইলটরা উড়োজাহাজটি সৌদি আরবে অবতরণ করান। সহ–পাইলটকে কুপিয়ে ইসরায়েলগামী উড়োজাহাজ বিধ্বস্ত করতে চেয়েছিলেন পাইলটপরে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন নেতানিয়াহু। তিনি লেখেন, সহকারী পাইলটের ছুরিকাঘাতে আহত হওয়ার পর প্রধান পাইলট স্মিত মচ্ছর হামলাকারী বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তিনি ককপিটের দরজা খুলে দেন।

তখনই যাত্রী ও ক্রু সদস্যরা মিলে হামলাকারী পাইলটকে আটক করতে সক্ষম হন।স্মিত মচ্ছর ইসরায়েলি নাগরিকসহ ১৭৪ জনের জীবন বাঁচিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন নেতানিয়াহু।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর