advertisement
advertisement

৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিল কীভাবে এল


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিল কীভাবে এল

advertisement

ভাবো তো, তোমার বাসায় এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা! শুনতে গল্পের মতো লাগছে, তা–ই না? কিন্তু মাগুরায় এমনই একটি বিদ্যুৎ বিল তৈরি হয়েছিল। অবশ্য এই টাকা গ্রাহককে দিতে হয়নি। কারণ, পুরো ঘটনাটিই ঘটেছিল একটি বড় ধরনের ভুল থেকে।মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা আলেয়া খাতুনের বাড়িতে কিছুদিন আগে নতুন বিদ্যুৎ মিটার লাগানো হয়।

এরপর সেই মিটারের তথ্য দিয়ে মাসের বিদ্যুৎ বিল তৈরি করা হচ্ছিল।এখানেই ঘটে বিপত্তি।বিল তৈরির সময় কম্পিউটারে তথ্য লেখার সময় একটি ঘরে ভুল করে মিটারের সিল নম্বরের অঙ্কগুলো বসে যায়। অথচ ওই ঘরে থাকার কথা ছিল ডিমান্ড চার্জের হিসাব।

ফলে অল্প কিছু সংখ্যার জায়গায় ঢুকে যায় অনেক বড় একটি সংখ্যা।এর ফলেই ডিমান্ড চার্জ দেখানো হয় ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা!মাত্র ১১ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার লন্ডনের স্কুলছাত্রীএর সঙ্গে যোগ হয় ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট এবং ১০ টাকা মিটার ভাড়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর