advertisement
advertisement

বড় স্বপ্ন দেখো, পরিকল্পনা করো, পরিশ্রম করো, ‘কিশোর আলো’র জন্মদিনের আয়োজনে গুণীজনেরা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
বড় স্বপ্ন দেখো, পরিকল্পনা করো, পরিশ্রম করো, ‘কিশোর আলো’র জন্মদিনের আয়োজনে গুণীজনেরা

কেক কেটে কিআর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়

advertisement

কিশোর আলোর এবারের জন্মদিনের মূলকথা, ‘স্বপ্ন হোক আকাশসমান’। কিশোর আলোর জন্মদিনের আয়োজনের শুরুতে সে কথাই বললেন সম্পাদক আনিসুল হক। তিনি স্বপ্ন দেখার পাশাপাশি তা পূরণে পরিশ্রম করার কথা বলেন। আয়োজনের শুরুতে কথা বলেন সম্পাদক আনিসুল হকএরপর কিশোর আলোর নির্বাহী সম্পাদক আদনান মুকিত পাঠকের সামনে কথা বলেন। তিনি জানান, কীভাবে কিশোর আলোর যাত্রা শুরু হয়েছিল। ২০১৩ সালের অক্টোবর মাসে কিশোর আলো প্রথম যাত্রা করে।

তবে এর আগে দুটি প্রস্তুতিমূলক কিশোর নববর্ষ সংখ্যা বের হয়।কিশোর আলোর নির্বাহী সম্পাদক আদনান মুকিত জানান, কীভাবে কিশোর আলোর যাত্রা শুরু হয়েছিলএরপর পাঠকের সামনে কথা বলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি শিশু-কিশোরদের প্রচুর বই পড়তে বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশিরা বই পড়ার দিক থেকে অনেক পিছিয়ে আছে।

তোমরা এত বই পড়বে, যেন আমরা বই পড়ার তালিকায় শুরুর দিকে চলে আসি।’পাঠকের সামনে কথা বলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ১ অক্টোবর কিশোর আলোর জন্মদিনে শুভেচ্ছা জানাতে কারওয়ান বাজারে কিআর কার্যালয়ে এসেছিলেন কিআর শুভাকাঙ্ক্ষী, পাঠক ও গুণীজনেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর