অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন
রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীর (৬৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেক রহমান প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের পরিদর্শক জেহাদ হোসেন আসামি মহিউদ্দিনকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তিন দিন মঞ্জুর করেন।
গতকাল বুধবার বিকেলে ঢাকা ডিবি গুলশান বিভাগের একটি দল রাজধানীর সেগুনবাগিচায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।এর আগে আজ সকালে এই মামলায় আরও তিন আসামি মিজানুর রহমান (৪৭), শাহরিয়ার মাহমুদ (৬০) এবং শাহ আলমের (৫৯) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।