অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা২০১৫ সালের কথা। দিনটা ৮ এপ্রিল। সেদিন নাবিলার জন্মদিন ছিল। কাতারে কাটছিল মাসুমা রহমান নাবিলার দিনটা। সেই সময়েই তিনি মোবাইলে একটি খুদে বার্তা পান। তাতে লেখা ছিল, ‘জন্মদিনে তোমাকে বেশি কিছু দিতে পারছি না। তবে তোমাকে হৃদি চরিত্রটি দিচ্ছি। তুমি কি এটা গ্রহণ করবে?’ নাবিলাকে এই বার্তা পাঠিয়েছিলেন, পরিচালক অমিতাভ রেজা চৌধুরী।
তিনি সেই প্রথম ‘আয়নাবাজি’ সিনেমার নায়িকা হিসেবে হৃদি চরিত্রে নাবিলাকে তাঁর জন্মদিনে সারপ্রাইজ দেন। নাবিলার ভাষায়, ‘সেবারের জন্মদিনটা আমার সবচেয়ে খারাপ যাচ্ছিল। দেশে পরিবারের সবাইকে মিস করছিলাম। সেদিন ভীষণ আপসেট ছিলাম। পরিবারের লোক নাই বন্ধুরা নাই। সেই সময়ে টেক্সটি আমার দিনটাকেই বদলে দিল। পরে তো হৃদি তার ক্যারিয়ারই বদলে দেয়।’আয়নাবাজি ছবিতে চঞ্চল চৌধুরীর সঙ্গে নাবিলাতখনো সিনেমায় নাম জড়ানো নিয়ে দোটানায় ছিলেন।
কিন্তু ‘আয়নাবাজি’ সিনেমা নায়িকার প্রস্তাব আর ফেলতে পারেননি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।