কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের উত্তর সাবানঘাটা এলাকায় পাহাড় কেটে পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। গত রোববার বিকেলে
বন বিভাগের হিসাবে সড়কটির প্রায় ৪ কিলোমিটার গেজেটভুক্ত সংরক্ষিত বনের মধ্যে।কাজ বন্ধের নির্দেশ দেওয়ার পাঁচ দিন পরও পাহাড় কাটছিল ঠিকাদারের লোকজন।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর হারবাং ফরেস্ট অফিসের পাশ থেকে পূর্ব দিকে ঢুকে গেছে সরু একটি পথ। কিছু দূর ইট বিছানো, তারপর কাঁচা। দুই পাশে গর্জনগাছ। কোথাও ধানখেত, কোথাও পথের গা ঘেঁষে পাহাড়।
যত সামনে যাওয়া যায়, ততই চোখে পড়ে পাহাড়-টিলা কাটার চিহ্ন।গত রোববার বিকেলে পথটির শুরুতেই দেখা গেল উত্তর পাশের একটি টিলা কেটে সড়কের সঙ্গে সমান করা হয়েছে। আধা কিলোমিটার এগিয়ে উত্তর করমুহুরীপাড়ায় আবার কাটা পাহাড়। সাবানঘাটা সেতুর পর প্রায় ৬০০ ফুটজুড়ে পাহাড় কেটে চওড়া করা হয়েছে পথ। কোথাও ৫ ফুট, কোথাও ৯ ফুট উঁচু পাহাড় কাটা হয়েছে। কাটা অংশ ১০ থেকে ১২ ফুট চওড়া।
কাটা পড়েছে কয়েকটি গাছও।এই পথ কক্সবাজারের চকরিয়ার প্রায় শতবর্ষী হারবাং সংরক্ষিত বনের ভেতর দিয়ে গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।