advertisement
advertisement

ম্যাচের এক দিন আগেও আর্জেন্টিনায় পৌঁছায়নি বুরকিনা ফাসো


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
ম্যাচের এক দিন আগেও আর্জেন্টিনায় পৌঁছায়নি বুরকিনা ফাসো

বুরকিনা ফাসো ফুটবল দল

advertisement

সব ঠিকঠাকই ছিল। প্রীতি ম্যাচ খেলতে ৩০ সেপ্টেম্বর আর্জেন্টিনার মাটিতে পা রাখার কথা ছিল বুরকিনা ফাসো ফুটবল দলের। কিন্তু ভাড়া করা বিমানে আর্জেন্টিনায় যাওয়ার কথা থাকলেও সেই ফ্লাইট বাতিল হয়ে গেছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টার আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচটি হবে তো!আফ্রিকান কাপ অব নেশনসে বাছাইপর্ব খেলতে মরক্কোয় অবস্থান করছিল বুরকিনা ফাসোর দল।

সেখান থেকে আর্জেন্টিনায় যাওয়ার বিশেষ ফ্লাইট বাতিল হওয়ার পর খবর বিবৃতি দিয়ে জানিয়েছিল বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন, ‘কোনো পূর্বঘোষণা ছাড়াই চার্টার কোম্পানি ৩০ সেপ্টেম্বর নির্ধারিত ফ্লাইট বাতিল করায় জাতীয় দলের ভ্রমণব্যবস্থা ব্যাহত হয়। বাতিল হওয়ার ঘটনা দলের ভ্রমণসূচি নতুন করে সাজাতে বাধ্য করে।’আফ্রিকান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মরক্কো-আর্জেন্টিনা পথে বুরকিনা ফাসোর দুটি ফ্লাইট বাতিল হয়েছে।

চার্টার বিমানের ফ্লাইট বাতিলের পর কর্তৃপক্ষ বাণিজ্যিক বিমানে ভ্রমণের ব্যবস্থা করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর