advertisement
advertisement

ফ্রিজের আকারে কৃত্রিম উপগ্রহে মহাকাশে গুগলের এআই চিপ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
ফ্রিজের আকারে কৃত্রিম উপগ্রহে মহাকাশে গুগলের এআই চিপ

advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ এবার প্রথমবারের মতো মহাকাশে পাঠিয়েছে গুগল। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে উৎক্ষেপণ করা হয় ফ্রিজের আকারের একটি পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ। এতে গুগলের চারটি টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) চিপ রয়েছে।

মহাকাশে এআই ডেটা সেন্টার পরিচালনা করা সম্ভব কি না, তা যাচাইয়ের দীর্ঘমেয়াদি উদ্যোগ ‘প্রজেক্ট সানক্যাচার’–এর প্রথম পরীক্ষা এটি।প্ল্যানেট ল্যাবসের সঙ্গে যৌথভাবে তৈরি করা উপগ্রহটি স্পেসএক্সের ট্রান্সপোর্টার–১৮ অভিযানের অংশ হিসেবে মহাকাশে পাঠানো হয়। ওই অভিযানে আরও ১০০টির বেশি সরঞ্জাম ও যন্ত্র বহন করা হয়েছে।

প্রজেক্ট সানক্যাচারের প্রধান ট্রাভিস বিলস পরে জানান, তাঁরা উপগ্রহটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছেন এবং এটি প্রত্যাশা অনুযায়ী কাজ করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর